মুরগি ভুনা

বাজার আদিঃ

  1. ১কেজি মুরগি, 
  2. ১/৩কাপ পিঁয়াজ কুচি, 
  3. ১কাপ বেরেস্তা, 
  4. ৪-৫ টা কাঁচা মরিচ, 
  5. গুড়া মরিচ ১চা চামচ, 
  6. হলুদ গুড়া ১চা চামচ, 
  7. ভিনেগার ১ টেবিল চামচ, 
  8. সাদা এলাচ ২ টা, 
  9. কালো এলাচ ১ টা, 
  10. ২-৩ টা গোল মরিচ, 
  11. ২-৩ টা লবঙ্গ, 
  12. দারুচিনি ২পিছ, 
  13. আদা বাটা ১চা চামচ, 
  14. রসুন বাটা ১চা চামচ, 
  15. জিরা বাটা ১চা চামচ, 
  16. গরম মশলা গুড়া আধা চা চামচ, 
  17. লবণ দেড় চা চামচ অথবা স্বাদ অনুযায়ী 
  18. তেল ৪-৫ টেবিল চামচ/ আন্দাজ মত, 
  19. তেজপাতা ১-২ টা।


রান্নার জন্য প্রয়োজনীয় কার্যকলাপঃ


প্রথমে মুরগি কেটে ধুয়ে পরিস্কার করে নিন। মুরগি, ভিনেগার, হলুদ মরিচ গুড়া, লবণ, আদা রসুন জিরা বাটা, দিয়ে মেরিনেট করে ফ্রিজ এ ১ ঘণ্টা রাখুন। প্যান এ তেল দিতে পিঁয়াজ, দারুচিনি, এলাচ সাদা কালো, তেজ পাতা দিয়ে নাড়তে থাকুন ব্রাউন কালার হওয়ার একটু আগে মেরিনেট করা মুরগি প্যান এ দিয়ে দিন। আচ মাঝারি রেখে নাড়তে থাকুন। কিসুখন নেড়ে ঢেকে দিন ধাকনা দিয়ে। ৩-৫মিনিট পরে আগাইন নারুন। কিছুক্ষণ পর পর একটু করে বেরেস্তা দিন এবং নাড়ুন। সম্পূর্ণ রান্না টা আমরা পানি ছাড়া করবো। মুরগি টা ভাজা ভাজা মত হবে এবং পিঁয়াজ এর জন্য গ্রেভি ভাব থাকবে। রান্না হয়ে আসলে গরম মশলা গুড়ো এবং কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে আর একটু নেড়ে নামাব। পরাটা, গরম ভাত অথবা খিচুরির সাথে পরিবেশন করুন এই ভুনা।

টিপসঃ

  • অবশ্যই  রান্না করবার আগে ভালভাবে হাত ধুয়ে নিন ও এপ্রন পরে নিন
  • মেরিনেট করার সময় না থাকলে সরাসরিও রান্না করতে পারেন

মুরগি ভুনা মুরগি ভুনা Reviewed by Unknown on সেপ্টেম্বর ০৯, ২০১৫ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.