ভোজন রসিকের প্রিয় বিরিয়ানি

বাজার আদিঃ
holud shortcut biriyani plate
  Biriyani

  1. গরুর মাংস বা খাসির মাংস  ইচ্ছামত
  2. পোলাও এর চাল ১ কেজি
  3. তেল পরিমাণ মত
  4. পেঁয়াজ কুঁচি ৩ কাপ
  5. পেঁয়াজ বাটা ১কাপ
  6. কাঁচা মরিচ ইচ্ছামত ১০-১৫ টি
  7. দরুচিনি
  8. এলাচি
  9. তেজপাতা
  10. বড় বড় করে কাটা আলুর টুকরা
  11. বিরিয়ানি মসলা ২ টেবিল চামচ  (দিলে খুব ভাল হয়)
  12. আদা বাটা ১ টেবিল চামচ
  13. রসুন বাটা ১ টেবিল চামচ
  14. ধনে গুঁড়ো 
  15. জিরা গুঁড়ো
  16. লাল মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ
  17. এক কাপ ঘন দুধ

রান্নার জন্য প্রয়োজনীয় কার্যকলাপঃ

মাংস ধুয়ে নিন। এবার প্রেশার কুকারে তেল, দারুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, লাল মরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা সব দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে রান্না করুন।
এরপর আলু গুলো দিয়ে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে রাখুন।
এবার অন্য পাতিলে তেল বাকিটা দিন।
পেঁয়াজ কুচি, দারুচিনি,এলাচ,তেজপাতা চাল দিয়ে ভাল করে ভেজে আদাবাটা ও রান্নাকরা মাংস ও বিরিয়ানি  মশলা মিশিয়ে পরিমাণ মত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। প্রেসার কুক করতে চাইলে একটা সিটি দিয়েই নামিয়ে ফেলুন।
চুলায় রান্না করলে পানি কম হয়ে এলে চুলার আচঁ কমিয়ে দিন কাচাঁ মরিচ ও দুধ দিয়ে দিন। প্রেসার কুকারে সব আগেই দিয়ে দেবেন। এক সিটি দিয়ে কুকার বন্ধ করে রাখুন ১৫ মিনিট। এটাই দম দেয়ার কাজ করবে।
ঝরঝরে হয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভোজন রসিকের প্রিয় বিরিয়ানি


টিপসঃ

চালের দেড় গুন পানি দিবেন। 




ভোজন রসিকের প্রিয় বিরিয়ানি ভোজন রসিকের প্রিয় বিরিয়ানি Reviewed by duronto on জানুয়ারি ২২, ২০১৬ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.