বাজার আদিঃ
- পোলাও চাল
- দারচিনি ৪ টুকরা,
- এলাচ ৪টি,
- দুধ ১ কাপ,
- লবঙ্গ ৪টি,
- টকদই সিকি কাপ,
- তেজপাতা ২টি,
- ঘি ১ কাপ,
- কাঁচামরিচ ৮টি,
- আদাবাটা ১ চা-চামচ,
- রসুনবাটা আধা চা-চামচ,
- লবণ,
- পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ,
- পেঁয়াজকুচি আধা কাপ,
- চিনি ১ চা-চামচ
রান্নার জন্য প্রয়োজনীয় কার্যকলাপঃ
চাল ধুয়ে পানি ঝরিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।তেল + ঘি গরম করে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিন। কিছুটা রেখে দিন। ওই ঘিয়ের মধ্যে সব বাটা মসলা ও গরম মসলা, তেজপাতা দিয়ে সামান্য কষিয়ে নিন। দই থাকলে একটু দই দিতে পারেন অথবা এক চামচ চিনি দিতেপারেন। কাঁচা মরিচগুলা দিয়ে দিন এর মাঝে চাল দিয়ে ভাজতে থাকুন। ভাজা শেষের দিকে হলে পরিমান মত লবন দিয়ে দিন। পরে দিলে ভাজার সময় চাল লেগে যাবে না।
ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে দিন। যতটুকু চাল তার দেড় গুণ পানি দিয়ে দিন। পানি সামান্য শুকিয়ে এলে দুধ দিতে পারেন সামান্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রাখুন চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত। বেরেস্তা দিয়ে দিন হয়ে গেলে। চটপট সাদা পোলাও রেডি ।
টিপসঃ
চাল ভাজার পর লবণ দিয়ে দিন। পোলাও লেগে যাবে না। চালের দেড়গুণ পরিমান গরম পানি দিবেন।
চাল এক পট হলে পানি দেড় পট।
চাল এক পট হলে পানি দেড় পট।
সাদা পোলাও- কম সময়ে আর সহজে
Reviewed by duronto
on
ডিসেম্বর ২৬, ২০১৫
Rating:
Reviewed by duronto
on
ডিসেম্বর ২৬, ২০১৫
Rating: