চিড়ার পাকোড়া


বাজার আদিঃ

  1.  ১.৫ কাপ চিড়া, 
  2. ১ টা ডিম, 
  3. ২ টা পিঁয়াজ কুচি,
  4.  ৫-৬ টা কাঁচা মরিচ কুচি,
  5.  ১.৫ চা চামচ বেকিং পাউডার, 
  6. হলুদ গুড়ো ১/২চা চামচ, 
  7. গোটা জিরা ১/২ চা চামচ,
  8.  ধনে গুড়া ১/৪ চা চামচ, 
  9. আদা রসুন বাটা সামান্য,
  10.  লবণ স্বাদ মত, 
  11. তেল ভাজার জন্য।

রান্নার জন্য প্রয়োজনীয় কার্যকলাপঃ

প্রথমে চিড়া ধুয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এর পর পানি ঝরিয়ে তেল বাদ দিয়ে সব উপকরণ একসাথে মাখিয়ে নিন। প্যান এ তেল গরম হলে পাকোড়া আকারে দিয়ে দিন। মচমচা করে ভাজুন ডুবো তেলে। এর পর সস দিয়ে পরিবেশন করুন। হয়ে গেল মজার পাকোড়া।

 

টিপসঃ

গাঢ় বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।

চিড়ার পাকোড়া চিড়ার পাকোড়া Reviewed by Unknown on সেপ্টেম্বর ০৯, ২০১৫ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.