সহজ কেক জন্মদিনের জন্য


প্রণালীঃ ডিম ৩ টা, ময়দা ১কাপ, ৩ টেবিল চামচ চকলেট পাউডার, গুড়া দুধ ২.৫ টেবিল চামচ, ভানিলা এসেন্স হাফ চা চামচ, চিনি ১কাপ ২ টেবিল চামচ, সয়াবিন তেল ১কাপ, কোকোলা জেমস সাজানর জন্য এবং কেক সাজানোর কালারফুল ছোট বল।

প্রণালীঃ ডিমের কুসুম আলাদা রেখে বড় ১ টা বাটিতে সাদা অংশ নিয়ে হ্যান্ড বিটার দিয়ে ফোম তইরি করুন। কুসুম দিয়ে বিট করুন। এর পর একটু একটু করে ১কাপ চিনি এবং ১কাপ তেল ৪-৫ বারে দিয়ে ভাল ভাবে বিট করুন, চিনি মিশিয়ে যাওয়া পর্যন্ত। তার পর ময়দা একটু করে দিয়ে দিয়ে মিশান। এর পর মিশ্রন টা ২ভাগে ভাগ করুন। ১ভাগে ২ টেবিল চামচ গুড়া দুধ এবং ভেনিলা এসেন্স মিশান, অন্য ভাগে, ১ টেবিল চামচ গুড়া দুধ, ১ টেবিল চামচ চকোলেট পাউডার মিশান। ২ টা কেক বানানোর বাতি নিন একই রকমের। বাটি গুলোতে সাদা কাগজ গোল করে কেটে দিন এর পর সয়াবিন তেল দিয়ে বাটি তে ব্রাশ করে নিন। প্রথমে ভানিলা মিশ্রন ১ টেবিল চামচ, পরে চকোলেট মিশ্রন ১ টেবিল চামচ, এভাবে ২ টা বাটিতে মিশ্রন। প্রেসার কুকারে সিটি খুলে রেখে ছুলায় দিন একটু গরম হলে ১ টা বাটি কুকারে দিয়ে বাতির অপরে ঢাকনা দিন এরপর কুকারের ঢাকনা লাগিয়ে দিন। চুলা অল্প আঁচে রাখুন ২০-২৫মিনিট পরে ঢাকনা খুলে চেক করুন কেক হয়েছে কিনা। না হলে আর কিছুক্ষণ রাখুন। হয়ে গেলে নামিয়ে ফেলুন। এভাবে ২ টা কেক বানিয়ে ফেলুন। কেক ঠাণ্ডা হলে আধা ঘণ্টা ফ্রিজ এ রাখুন।

সাজানোঃ ২ টেবিল চামচ, ২ টেবিল চামচ চিনি এবং হাফ কাপ এর একটু বেশি পানি দিয়ে বিট করুন এর পর পাতিল অথবা প্যান এ করে চুলায় দিন অল্প আঁচে। নারতে থাকুন। ফুটতে ফুটতে একটু ঘন হলে নামিয়ে ফেলুন। ৫-৮মিনিট এর মাঝে কাজ শেষ করুন। হয়ে গেল চকোলেট থিক সস।

সস ঠাণ্ডা হলে ফ্রিজ থেকে কেক বের করুন। কেক উচু নিচু থাকলে চাকু দিয়ে কেটে সমান করুন। ১ টা কেকের অপর সস লাগিয়ে আর ১ টা কেক তার অপর বসিয়ে দিন। এরপর কেক এর অপর এবং সব দিকে লাগিয়ে নিন। এর পর জেমস দিয়ে সাজিয়ে নিন। কেক সাজানোর কালারফুল ছোট বল পুরো কেক এ ছড়িয়ে দিন। হয়ে গেল সহজ কেক।
সহজ কেক জন্মদিনের জন্য সহজ কেক জন্মদিনের জন্য Reviewed by Unknown on সেপ্টেম্বর ০৯, ২০১৫ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.