সুইট চিকেন

vozonrosik সুইট চিকেন আমরা বাঙালি হলেও চাইনিজ খাবার খেতে ভালোই পছন্দ করি। তবে চাইনিজ খাবার জন্য বাইরে যাওয়ার একদম প্রয়োজন নেই। নিজেই তৈরি করে ফেলুন ভোজন রসিকের সুইট চিকেন। গরম গরম ফ্ৰাইড রাইসের সাথে সুইট চিকেন আপনাকে এনে দিবে পাঁচ তারা রেস্তোরার স্বাদ। লেটস গো
সুইট চিকেন
আমরা বাঙালি হলেও চাইনিজ খাবার খেতে ভালোই পছন্দ করি। তবে চাইনিজ খাবার জন্য বাইরে যাওয়ার একদম প্রয়োজন নেই। নিজেই তৈরি করে ফেলুন ভোজন রসিকের সুইট চিকেন। গরম গরম ফ্ৰাইড রাইসের সাথে সুইট চিকেন আপনাকে এনে দিবে পাঁচ তারা রেস্তোরার স্বাদ। লেটস গো :) 

বাজার আদিঃ

মুরগির মাংসের টুকরো 7-8 টি,
আদা বাটা ১ টেবিল চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
সয়া সস ১/৪ কাপ,
এলাচ ১-২ টি,
দারুচিনি ১-২ টি,
ধনেপাতা ২ টেবিল চামচ,
পেঁয়াজ কুঁচি ১ কাপ,
তেল ১/২ কাপ,
কাঁচা লংকা ৫-৬ টি,
টমেটো সস ১/২ কাপ ,
পানি ১/২ কাপ,
লবণ প্রয়োজন মত,
সাদা তিল ১চা চামচ,
বাটার ১চা চামচ ।

রান্নার জন্য প্রয়োজনীয় কার্যকলাপ:

- রসুন বাটা, আদা বাটা, সয়া সস, জল ও লবণ দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে সেদ্ধ করুন

- এবার আরেকটি পাত্রে তেল নিয়ে তাতে এলাচ, দারুচিনি ও পেঁয়াজ ভাজতে থাকুন।

- পেঁয়াজ বাদামি হয়ে এলে তাতে সেদ্ধ মাংসের টুকরো গুলো দিয়ে একটু নাড়ুন। পাঁচ মিনিট ঢেকে রাখুন।

- পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সস, কাঁচা লংকা ও ধনেপাতা দিয়ে নাড়তে থাকুন

- আবারও পাত্রটি ২-৩ মিনিট ঢেকে রাখুন।

- ২-৩ মিনিট পর একটি নন স্টিক ফ্রাইং প্যানে অল্প বাটার দিয়ে সাদা তিল দিয়ে আগুনে বসিয়ে দিন ৩থেকে ৪ সেকেন্ড পরই পাত্র থেকে সম্পূর্ণ মাংস ওই ননস্টিক প্যানে তিলের মধ্যে ঢেলে দিন ১ মিনিট ভেজে নিন ।

টিপসঃ

ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন গরম গরম সুইট চিকেন
সুইট চিকেন সুইট চিকেন Reviewed by Unknown on ফেব্রুয়ারি ১৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.