রসমালাই

রসমালাই vozonrosik.blogspot.com
রসমালাই

বাজার আদিঃ

1. ১ কাপ গুঁড়া দুধ,
2. ৩টি ডিম,
3. এক-চতুর্থাংশ কাপ বেকিং পাউডার,
4. ১ কেজি দুধ,
5. আধা কাপ চিনি,
6. কাজু বাদাম ও পেস্তাবাদাম প্রয়োজনমতো।


রান্নার জন্য প্রয়োজনীয় কার্যকলাপঃ


একটি বাটিতে গুঁড়া দুধ, ডিম ও বেকিং পাউডার মেশান এবং মিশ্রণটি ভালোভাবে দলাই-মলাই করুন এবং ৩০ মিনিট এটিকে আলাদা রাখুন। এরপর মিশ্রণগুলো থেকে ছোট মার্বেলের মতো বল তৈরি করুন হাতের তালুতে। এবার একটি পাত্রে দুধ ফুটান এবং সবুজ এলাচ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণ মিশে গেলে মার্বেলের মতো বলগুলো ছেড়ে দিন এবং অল্প আঁচে ৫-৭ মিনিট রাখুন, তারপর কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন রসমালাই।

টিপসঃ

মিশ্রণটি ৩০ মিনিট আলাদা রাখুন।
রসমালাই রসমালাই Reviewed by Unknown on জানুয়ারি ৩০, ২০১৭ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.