জর্দা

বাজার আদিঃ

1. চাল এক কাপ, 
2. চিনি দুই টেবিল টামচ,
3. ঘি দুই টেবিল চামচ,
4. এলাচ গুঁড়া সামান্য,
5. বাদাম কুচি সাত-আটটি,
6. কিশমিশ ১০/১২টি,
7. খাবার হলুদ রঙ আধা চা চামচ।


রান্নার জন্য প্রয়োজনীয় কার্যকলাপঃ


প্রথমে চাল ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এবার একটি প্যানে পানি দিয়ে এর মধ্যে এলাচ গুঁড়া ও খাবার হলুদ রং দিন। এবার এতে চাল দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন। সেদ্ধ হলে নামিয়ে রাখুন। অন্য একটি প্যানে ঘি দিয়ে তাতে বাদাম ও কিশমিশ দিয়ে নেড়ে সেদ্ধ চাল দিয়ে নাড়ুন। এরপর চিনি দিয়ে নেড়ে অল্প আঁচে ১৫ মিনিট ঢেকে রাখুন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল মিষ্টি জর্দা।

টিপসঃ 

অল্প আঁচে ১৫ মিনিট ঢেকে রাখুন
জর্দা জর্দা Reviewed by Unknown on জানুয়ারি ৩০, ২০১৭ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.