জাম্বুরার শাহী টুকরা

বাজার আদিঃ

১. জাম্বুরা বড় সাইজের ১ টি
২. দুধ দেড় লিটার
৩. চিনি স্বাদ অনুযায়ী
৪. গোলাপ জল সামান্য
৫. এলাচ ৩ টা
৬. দারুচিনি ২ টুকরা
৭. কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম।

রান্নার জন্য প্রয়োজনীয় কার্যকলাপঃ

প্রথমে জাম্বুরার খোসা ছাড়িয়ে  নিতে হবে। সবুজ অংশ বাদ দিয়ে ফোমের মতো অংশ টি আলাদা করতে হবে। সাদা অংশটি বরফি আকারে কেটে টুকরা করে নিতে হবে। টুকরা গুলো সিদ্ধ করতে হবে নরম না হওয়া পর্যন্ত। এরপর ঠাণ্ডা পানিতে ডুবিয়ে বার বার হাল্কা করে চাপতে হবে যেন তেতো ভাব দূর হয়। পাতিলে দুধ দিয়ে ফুটাতে হবে, দুধের মাঝে এলাচ, দারুচিনি দিয়ে দিন। কিসুখন পর চিনি দিয়ে দিন। পছন্দ মত দুধ ঘন করে নিন। দুধ ঘন হলে এর মাঝে টুকরা গুলো দিয়ে দিন। কিসুখন রেখে গোলাপ জল দিয়ে নামিয়ে ফেলুন। পাত্রে ঢেলে বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করুন।

টিপসঃ

* সিদ্ধ টুকরা গুলো ভাল ভাবে চেপে তিতা ভাব দূর করবেন।
জাম্বুরার শাহী টুকরা জাম্বুরার শাহী টুকরা Reviewed by Unknown on সেপ্টেম্বর ১৩, ২০১৫ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.